ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ২১:২৮

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ ৩০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১ হাজার ২৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩৯৮ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৪ জন। মুকসুদপুরে আত্মহত্যা করেছেন একজন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৬৭ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিল। এর মধ্যে নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।   

মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৬ জন, টুঙ্গিপাড়ায় ৭ জন, কোটালীপাড়ায় ৮ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসুদপুরে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৪০৭ জন, টুঙ্গিপাড়ায় ২০৯ জন, কোটালীপাড়া উপজেলায় ১৯৭ জন, কাশিয়ানীতে ২৩০ জন ও  মুকসুদপুরে ২৩৫  জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ৯৮ জন।

আরও পড়ুন

×