মহেশখালীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ২১:৫৫
কক্সবাজারের মহেশখালীতে ছুরিকাঘাতে জালাল উদ্দীন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার রাত ২টার দিকে মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জালাল চরপাড়া আদর্শগ্রাম এলাকার ফোরকার আহমদ প্রকাশ বাসিন্যার ছেলে।
নিহতের বড় ভাই জাহেদ উদ্দীন জানান, তার ভাই প্রতিদিনের মতো রাতে দোকানেই ছিল। শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জালালকে হত্যার কারণ অনুসন্ধানে সম্ভাব্য সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
- বিষয় :
- কক্সবাজার
- মহেশখালী
- ছুরিকাঘাত
- ব্যবসায়ী নিহত
- চট্টগ্রাম