ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত

টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত
×

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ২৩:১৭ | আপডেট: ২০ জুলাই ২০২০ | ২৩:১৮

টাঙ্গাইল শহর বাইপাস ঘারিন্দা এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আক্তার হোসেন। তার বাড়ি বগুড়ায়।

মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ট্রাকের হেলপার। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইলের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক ভেতরে চাপা পরে নিহত হন। হেলপার আসাদুলকে গাড়ি কেটে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন

×