ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চবি ছাত্রীর ‘আত্মহত্যা’

চবি ছাত্রীর ‘আত্মহত্যা’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০১:৪৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় সোমবার রাতে তিনি 'আত্মহত্যা' করেন। 

ওই ছাত্রীর নাম নীলম ধর অর্পা (২৩)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। ২০১৯ সালে মাস্টার্স পাশ করেন। খবর ইউএনবির

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন আমাদের বলেছেন নীলম ধর অর্পা নামের এ নারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজারের জালাল কলোনিতে। তার গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি ওই নারীর ভাই।

আরও পড়ুন

×