ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০২:০৪

কিশোরগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রোকসানা আহমেদ (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। 

মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রোকসানা কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার এলাকার মৃত তমিজ উদ্দিনের স্ত্রী।

গত ১২ জুলাই তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৬ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি। 

তিনি জানান, কোভিড-১৯ ছাড়াও তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর ১৫ জুলাই শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সোমবার আবারও তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। 


আরও পড়ুন

×