ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কামারবিলে গ্রামীণ ভেলাবাইচ

কামারবিলে গ্রামীণ ভেলাবাইচ
×

চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে ভেলাবাইচ সমকাল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৩২

গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কলাগাছ, বাঁশের কঞ্চি ও দড়ি দিয়ে তৈরি ভেলা দিয়ে অনুষ্ঠিত হলো ভেলাবাইচ প্রতিযোগিতা। পাবনার চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে দুই দিন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
বৃহস্পতিবার আনোয়ার পারভেজ মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুম রানা, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল কবির প্রমুখ।

আরও পড়ুন

×