সোনারগাঁয়ে পর্যটন দিবসে আলোচনা সভা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০৬
| প্রিন্ট সংস্করণ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘সোনারগাঁয়ে টেকসই পর্যটকবান্ধব পরিবেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরির সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের সুপার নিহাদ আদনান তাইয়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার, সোনারগাঁ ট্যুরিস্ট পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক, মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন প্রমুখ।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরি ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়।
- বিষয় :
- পর্যটন
