ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রশাসনের হানায় পণ্ড বাল্যবিয়ে

প্রশাসনের হানায় পণ্ড বাল্যবিয়ে
×

চট্টগ্রামে দখলের কারণে কালীর ছড়া খাল নালায় পরিণত হয়েছে সমকাল

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০৭:৪৮ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

ধুমধাম বিয়ের আয়োজন চলছিল নবম শ্রেণির শিক্ষার্থীর। হঠাৎই বিয়েবাড়িতে হানা দেয় উপজেলা প্রশাসন। পণ্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। শুক্রবার এ ঘটনা ঘটে নকলা উপজেলার টালকি ইউনিয়নের টালকি পশ্চিমপাড়ায়।

কনের বাড়ি হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নে। বর নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা। নকলার টালকি পশ্চিমপাড়ায় প্রবাসফেরত এক ব্যক্তির বাড়িতে তাঁর নাতনির বিয়ের আয়োজন চলছিল। ১৬ বছরের কনের সঙ্গে ২০ বছরের বরের বিয়ের খবর পৌঁছে যায় ইউএনওর কাছে। থানার ওসিকে নিয়ে বিয়েবাড়িতে হাজির হন তিনি। তখনও বরপক্ষ আসেনি তাই, বিয়ের রেজিস্ট্রি ও কাবিন হয়নি। ইউএনও কনেপক্ষের অভিভাবককে ডেকে এনে বাল্যবিয়ের কুফল ও শাস্তির বিধান সম্পর্কে জানান। এ সময় বাড়িতে নেমে আসে নীরবতা। পণ্ড হয়ে যায় বিয়ে।

আরও পড়ুন

×