ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
×

.

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ১৬:০৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটিনা রেল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের বয়স ১৪/১৫ বছর।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল কিশোরটি। ট্রেনটি উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতু অতিক্রম করার সময় সেতুর গার্ডারে ধাক্কা লেগে নিচে পড়ে যায় ওই কিশোর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়ার কাওয়াক ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি বলেন, নিহত কিশোরের পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×