ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘টিকটক’ কর‌তে গিয়ে নদীতে ডুবে কি‌শো‌রের মৃত্যু

‘টিকটক’ কর‌তে গিয়ে নদীতে ডুবে কি‌শো‌রের মৃত্যু
×

প্রতীকী ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ২১:৪২

গাজীপুরের টঙ্গীতো তুরাগ ন‌দে বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও বানা‌তে গিয়ে আল মেহেদি হৃদয় (১৫) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার বিকেলে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এর আগে সোমবার বিকেলে সাতাইশগু‌টিয়া এলাকায় গোসল করার টিকটক ভিডিও বানাতে বন্ধুদের সঙ্গে তুরাগ ন‌দে যায় হৃদয়। এ সময় স্রোতের টানে ভেসে যায় সে।

নিহত আল মেহেদি হৃদয় ময়মনসিংহের মুক্তাগাছা থানার মৃত আব্দুল খালেকের ছেলে। সে পরিবারের সঙ্গে স্থানীয় আউচপাড়া এলাকার আজগর আলী রোডের একটি বাড়িতে বাস করত।

পুলিশ জানায়, সোমবার বিকেলে চার বন্ধু মিলে নৌকাযোগে গুটিয়া এলাকায় তুরাগ ন‌দে যায়। সেখানে তারা গোসল করার টিকটক ভিডিও ধারণ করছিল। এ সময় তিন বন্ধু স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। পরে তাদের দুজন নীরব ও জুনায়েদ কোনো রকমে নৌকায় উঠতে পারলেও হৃদয় পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা আরেক বন্ধু ইব্রাহিম মোবাইল ফোনের ক্যামেরায় পুরো ঘটনার ভিডিও ধারণ করে। ঘটনার পর থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে গতকাল বিকেলে হৃদয়ের মরদেহ খুঁজে পায়।

নৌকায় থে‌কে ভি‌ডিও করা ইব্রাহিম জানায়, প্রথ‌মে নীরব ও জুনা‌য়েদ পা‌নি‌তে না‌মে। আমা‌কে তারা বলেছে, গোসল করার ভি‌ডিও কর‌তে। আমি তাদের কথাম‌তো মোবাইল ফোন দি‌য়ে ভি‌ডিও কর‌তে থা‌কি। প‌রে হৃদয়ও পা‌নি‌তে না‌মে। কিছুক্ষণ পর তারা একজন আরেকজন‌কে ধ‌রে নৌকার দি‌কে আসার চেষ্টা ক‌রে। নীরব ও জুনা‌য়েদ সাঁতার কে‌টে নৌকার কা‌ছে এলেও হৃদয় আস‌তে পা‌রেনি। প‌রে হৃদয়‌কে আর দেখা যায়‌নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, সোমবার বিকেলে নিখোঁজের পর থেকে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে মঙ্গলবার বিকেলে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×