ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সবার সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস রাকসুর নবনির্বাচিত ভিপি-জিএসের

সবার সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস রাকসুর নবনির্বাচিত ভিপি-জিএসের
×

কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত ভিপি জিএস। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ১২:২৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ | ১২:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন মোস্তাকুর রহমান জাহিদ। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের জয়ী করেছেন। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করবো। যারা জয়ী হতে পারেনি তাদের সংখ্যা বেশি। নির্বাচনে এক পদে অনেক যোগ্যতাসম্পন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজিতদের পরামর্শ, সহযোগিতা নিয়েই ক্যাম্পাস গড়ে তুলবো। তারাও সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত জিএস ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সাংবাদিকদের বলেন, আমার ম্যান্ডেট শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্ত থাকব না, ইনশাআল্লাহ৷ আজ থেকে এক বছর পরে দায়িত্ব পালন শেষে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে কেমন লাগছে৷ যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে হয়তো এভাবে সম্মানের সঙ্গে আপনাদের কাছে এসে বলতে পারব যে আমি এই এই দায়িত্বপালন করেছিলাম৷ যে সম্মান নিয়ে আজকে ঢুকছি, সেই সম্মানটা নিয়ে বের হতে চাই৷’

এ সময় পাশে থাকা আম্মারের মায়ের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকে যে আদর্শ ও শিক্ষা দিয়ে তাকে মানুষ করেছি, আমি চাই যে সে সেই আদর্শ ও শিক্ষাটা পূর্ণ করে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী সামনে কাজ করবে।
 

আরও পড়ুন

×