লোকালয়ে পথভোলা হনুমান
কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামে ঘরের চালে বসে আছে হনুমান -সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ০৭:৪৪
| প্রিন্ট সংস্করণ
এক সপ্তাহ ধরে কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামে ঘুরে বেড়াচ্ছে একটি মুখপোড়া হনুমান। কখনও বাড়ির ছাদে, কখনও গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে প্রাণীটি। কোথা থেকে কীভাবে এসেছে, কেউ বলতে পারেননি। একে দেখতে ভিড় জমাচ্ছে আশপাশের বিভিন্ন গ্রামের উৎসুক মানুষ।
পাঁচপাইকা গ্রামের বাসিন্দা মিঠু ফকির বলেন, খাদ্য সংকটে হনুমানটি লোকালয়ে এসেছে। কিন্তু মানুষের অত্যাচারে অতিষ্ঠ প্রাণীটি। যেখানেই যাচ্ছে, ভিড় করছে শত শত উৎসুক জনতা। কেউ ছুড়ছে ঢিল, কেউ বা লাঠিপেটা করছে। এক সপ্তাহ ধরে উপজেলা ও পৌর এলাকায় বিচরণ করলেও প্রশাসনের পক্ষ থেকে একে উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বগুড়া অঞ্চলের সামাজিক বন কমকর্তা হারুনুর রশিদ বলেন, ‘এলাকাবাসীকে বলেছি, কেউ যেন হনুমানকে খাবার না দেয়। প্রাণীটি নিজেই আগের স্থানে চলে যাবে। খাবার দিলে আর যেতে চাইবে না। তিনি আরও বলেন, উদ্ধার করে ধরলে চিড়িয়াখানায় জমা দিতে হবে। তার জীবন বন্দি হয়ে পড়বে। বরং তাকে উত্ত্যক্ত না করে নিজের মতো থাকতে দিলেই ভালো।
- বিষয় :
- হনুমান
