ছাগলনাইয়ায় ১৫ মামলার আসামির লাশ উদ্ধার
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৫:৩০
উপজেলার পাঠাননগর ইউনিয়নের গজারিয়া থেকে ১৫ মামলায় অভিযুক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুল প্রকাশ ঘুনাই কামরুল ওই ইউনিয়নের রেজুমিয়ার হরিপুরের চৌধুরী বাড়ির মৃত হানিফের ছেলে।
পুলিশ জানায়, রোববার ভোরে দুই ডাকাত দলের মধ্যে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এই সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি এলজি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড কার্তুজের খোসা, ১টি রামদা, ১টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ সমকালকে লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, নিহত কামরুলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্রসহ ১৫টি মামলা ছিল।
- বিষয় :
- ছাগলনাইয়া
- লাশ উদ্ধার
