ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা
×

কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করেন। ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১২:০০

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এতে মহাসড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

ওসি জানান, রাত সাড়ে ৩ টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকজন গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধের চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে। এরপর ভোর সাড়ে ৪টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×