ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূমিকম্প আতঙ্কে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩০ জনসহ আহত দুই শতা‌ধিক

ভূমিকম্প আতঙ্কে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩০ জনসহ আহত দুই শতা‌ধিক
×

ছবি: সংগৃহীত

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ২২:৪৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ২২:৪৫

ভূমিকম্প আত‌ঙ্কে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ত্রিশজনসহ দুটি পোশাক কারখানার প্রায় দুই শতাা‌ধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে আহত একজন‌কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের সময় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র, পোশাক কারখানা পিনা‌কি ও ফ্যাশন পালস লি‌মি‌টেড নামের দুটি কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভূ‌মিকম্পের সময় আত‌ঙ্কে টঙ্গী শিশু উন্নয়ন কে‌ন্দ্রের বন্দিরা ছোটাছুটি শুরু করেন। এ সময় ত্রিশজন বন্দি আহত হন। অপর‌দি‌কে ভূ‌মিক‌ম্প আত‌ঙ্কে টঙ্গী বি‌সিক এলাকায় ফ্যাশন পালস এবং মেঘনা রো‌ডের পিনা‌কি না‌মের পোশাক কারখানার শতা‌ধিক শ্রমিক দ্রুত নিচে নামতে গিয়ে আহত হন।

আহ‌তদের উদ্ধার ক‌রে আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লসহ ‌আশপা‌শের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়।

এ বিষয়ে শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক ইমরান খান বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে ৩০জন বন্দি আহত হন। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতের মধ্যে যারা বেশি আহত হয়েছে, তাদের শিশু উন্নয়ন কেন্দ্রের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই আহত শ্রমিকরা চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তা‌রা হাত ও পা‌য়ে আঘাত পেয়েছেন। গুরুতর একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঘটনার পর দুই পোশাক কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন

×