ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সিলেটে আরও ১০৭ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ১০৭ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০ | ২০:২০

সিলেট বিভাগে নতুন করে আরও ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে শনাক্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত সিলেটে ৩ হাজার ৬২৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। এই বিভাগে করোনায় ১৪৯ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ১১১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১৩ জন করোনায় মারা গেছেন।

এদিন দুটি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জের ২৭ জন ও মৌলভীবাজারের ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলে এখন পর্যন্ত সিলেটে ৪ হাজার ৪৩৫ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৩৫ জন, হবিগঞ্জে এক হাজার ২১৬ জন ও মৌলভীবাজারে এক হাজার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, মঙ্গলবার তাদের ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জের ১৯ জন ও সুনামগঞ্জের ১৮ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এদিন ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।

আরও পড়ুন

×