ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

হবিগঞ্জে নৌকাডুবি: পানিতে ভেসে উঠল পিতা-পুত্রের লাশ

হবিগঞ্জে নৌকাডুবি: পানিতে ভেসে উঠল পিতা-পুত্রের লাশ
×

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৫:১৮

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পিতা-পুত্রের লাশ অবশেষে পানিতে ভেসে উঠেছে। মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার ভোররাতে হঠাৎ তাদের লাশ পানিতে ভেসে উঠে। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা দেড়টার দিকে বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুলন আক্তার (৩৭) নিহতের ভাই আলী নূর (৩৬) এবং আলী নূরের শিশুপুত্র খোকন মিয়া (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়িরর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার দুপুরে ৫-৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিল চালিত নৌকা শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। এ সময় রহমতপুর গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু মধ্যরাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ পিতা-পুত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার ভোরে হঠাৎ তাদের লাশ পানিতে ভেসে উঠে।

আরও পড়ুন

×