পাবনায় স্বাস্থ্যবিধি না মানায় ৩০ মামলা ও জরিমানা
ছবি: সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৯:০৪
পাবনা শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ। এ সময় করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা, ট্রাফিক আইন লঙ্ঘন, হেলমেট পরিধান না করা, মোটরসাইকেলে তিনজন যাত্রী আরোহণ, লাইসেন্সবিহীন বাহনসহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলা ও লাইসেন্সহীন ১৩টি মোটরসাইকেল আটক করা হয়।
বুধবার পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নির্দেশে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আবু হেনা মোস্তফা নোমান, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক হাসান মিয়া, ট্রাফিক সার্জেন্ট সবুজ, ট্রাফিক সার্জেন্ট রতন, ট্রাফিক সার্জেন্ট মাসকুরুলসহ পাবনা জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা।
- বিষয় :
- পাবনা
- স্বাস্থ্যবিধি না মানা
- জরিমানা
- রাজশাহী