ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের চাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ২৩:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত শিশু ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সরকার পাড়ার প্রবাসী সোহেল মিয়ার ছেলে ওয়ালিদ (৪)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রবাসী সোহেল মিয়া ঈদ উদযাপনের জন্য গত এক সপ্তাহ আগে সপরিবারে গ্রামের বাড়ি মোহাম্মদপুরে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু ওয়ালিদ বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয় । গুরুতর আহত শিশু ওয়ালিদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসাশেষে তাকে ঢাকার নেয়ার প্রস্তুতিকালে সে হাসপাতালে মারা যায় ।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- চট্টগ্রাম
- ব্রাহ্মণবাড়িয়া