ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোটরসাইকেলে এসে যুবদলের দুই কর্মীকে গুলি করল হেলমেট পরা দুর্বৃত্তরা

মোটরসাইকেলে এসে যুবদলের দুই কর্মীকে গুলি করল হেলমেট পরা দুর্বৃত্তরা
×

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৬:৪৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৬:৫৯

কক্সবাজার শহরের বাইপাস সড়কে যুবদলের দুই কর্মীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাইপাস সড়কের উত্তরণ আবাসন প্রকল্পের সামনে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধরা হলেন- শহরের লারপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক যুবদলের সক্রিয় কর্মী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান চিকিৎসক।

তিনি আরও জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডা জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, ওই প্রতিপক্ষরা সাইফুলের ওপর গুলি চালাতে পারে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, গুলির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ এরইমধ্যে কাজ শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×