ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর আরও এক খুনীকে দেশে আনার বিষয়ে আশাবাদী সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর আরও এক খুনীকে দেশে আনার বিষয়ে আশাবাদী সরকার: পররাষ্ট্রমন্ত্রী
×

শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: ইউএনবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ০৯:২৮ | আপডেট: ০৭ আগস্ট ২০২০ | ০৯:৩১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর বিদেশে পলাতক খুনীদের দেশে ফেরত আনার বিষয়ে সরকার সচেষ্ট। মুজিববর্ষে আরও একজন পলাতক খুনিকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকরের বিষয়ে আশাবাদী সরকার। এ সময় মুজিববর্ষে এরই মধ্যে বঙ্গবন্ধুর একজন খুনির সর্বোচ্চ সাজার রায় কার্যকর করার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

শুক্রবার গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সমস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। জাতির জনকের সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়েও স্বাক্ষর করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, গোপালঞ্জের জেলা প্রশাসক শাহেদা সুলতানা,পুলিশ সুপার সাইদুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী মো. আতিয়ার রহমান, 

সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস ও পৌর মেয়র শেখ আহমেদ হোসেন প্রমুখ। 

আরও পড়ুন

×