ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৩:৩৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৩:৩৯

সাভারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় নবীনগরমুখী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। 

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক, চালক বা প্রত্যক্ষদর্শী কাউকে পায়নি। কীভাবে বাসটিতে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন

×