ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৈজ্ঞানিক সেমিনারের তথ্য

দেশে কিডনি রোগী দুই কোটির বেশি

দেশে কিডনি রোগী দুই কোটির বেশি
×

পাবনার বনগ্রামে কিডনি ফাউন্ডেশনের সভায় বক্তব্য দিচ্ছেন অধ্যাপক হারুন অর রশিদ সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

পাবনার বনগ্রামে কিডনি ফাউন্ডেশনের নবম বার্ষিক সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সেমিনারে চিকিৎসকরা জানান, বর্তমানে বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ কিডনি রোগে ভুগছে। প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ চিহ্নিত করা গেলে রোগী সহজেই সুস্থ হতে পারে।

সেমিনারে উপস্থাপিত তথ্য অনুসারে, দেশের কিডনি রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক ও হাসপাতাল খুবই অপ্রতুল। অনেকেই যথাযথ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো ও সঠিক সময়ে চিকিৎসা করলে কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। ডায়ালাইসিসের আগেই কিডনি ট্রান্সপ্লান্টেশন করা গেলে রোগীর সুস্থতার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট পাবনার সভাপতি অধ্যাপক সাকিব উজ জামান আরেফিনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক হারুন অর রশিদ।

বৈজ্ঞানিক সেমিনারে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের নীতিমালা, চিকিৎসার বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরার পাশাপাশি নবীন চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চিকিৎসক আবু সাঈদ, অধ্যাপক খাজা নাজিমুদ্দিন, এ এইচ এম রওশন ও কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হারুন অর রশিদ বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। সচেতনতা ও সঠিক সময়ের চিকিৎসায় এই রোগ মোকাবিলা সম্ভব।
ইনসেপ্‌টা ও কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে পাবনার ৬০ জন নবীন চিকিৎসক অংশ নেন।

আরও পড়ুন

×