ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা

আমরা চাই নির্বাচনে বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক

আমরা চাই নির্বাচনে বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক
×

মো. তৌহিদ হোসেন

 ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৮:০১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৯:১২

| প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি।  ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহায়তা আমরা দেব। নিরাপত্তার পাশাপাশি যেসব সহায়তা তারা চান, আমরা তা নিশ্চিত করব। আমরা চাই নির্বাচনে বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে  কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।

গতকাল ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের বিষয়ে প্রচারণার গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কারণ তারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করব, এবার উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে।

যে কোনো নির্বাচনে ছোটখাটো কিছু গন্ডগোল হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, মূল বিষয় হচ্ছে নির্বাচনে মানুষের মতামত প্রতিফলিত হয় কিনা– তা গুরুত্বপূর্ণ। বিগত দিনের কথিত তিনটি নির্বাচনে যেটা প্রতিফলিত হয়নি। আমরা আশা করব, এবার সেটা ঠিকঠাকমতো হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা অনুষ্ঠানে উপস্থিত থেকে হ্যাঁ-না ভোটের বিষয়গুলো প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন

×