ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলা-রুটি দিলেই ছুটে আসছে হনুমান

কলা-রুটি দিলেই ছুটে আসছে হনুমান
×

এক ব্যক্তির কাছ থেকে খাবার নিচ্ছে কালোমুখ হনুমান। গতকাল সোমবার সকালে খুলনার ডুমুরিয়ার গাবতলা মোড় এলাকায় সমকাল

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৩

| প্রিন্ট সংস্করণ

খুলনার ডুমুরিয়ায় হঠাৎ দেখা দিয়েছে কালোমুখ হনুমানের একটি দল। গতকাল সোমবার উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা গ্রামে চার-পাঁচটি হনুমান দেখা গেছে। এলাকাবাসীর ধারণা, খাদ্যাভাবে হনুমানগুলো যশোরের কেশবপুর উপজেলা থেকে আসতে পারে। এগুলো গত রোববার বিকেল থেকে ওই এলাকায় দেখতে পান তারা। 
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দক্ষিণ পাশ ঘেঁষে নতুন রাস্তার কদমতলা থেকে পিচঢালা সরু সড়ক ধরে শোভনা গাবতলা মোড় এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানগুলো। সোমবার সকালে গাবতলা মোড়ে এক ব্যক্তির কাছ থেকে খাবার নিতে দেখা যায় হনুমানকে। ব্যবসায়ী আব্দুস ছাত্তার বলেন, রোববার বিকেল থেকে চার-পাঁচটি হনুমান এই এলাকায় দেখা যাচ্ছে। তারা বেশ ক্ষুধার্ত বলে মনে হচ্ছিল। মানুষের দেওয়া খাবার মজা করেই খাচ্ছে। এ ছাড়া গাছের আমড়া, পেয়ারা, ফল ও ক্ষেতের সবজিও খাচ্ছে। কিছু ফসল নষ্টও করছে।
এসব কালোমুখ হনুমান যশোরের কেশবপুরে বসবাস করে বলে জানান ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির। তিনি বলেন, খাদ্য সংকটে পড়লে কেশবপুরের হনুমান এ অঞ্চলে চলে আসে। প্রাণীগুলোকে সংরক্ষণ করা দরকার।

আরও পড়ুন

×