কেরানীগঞ্জে ফের বোমা বিস্ফোরণ, শ্রমিক আহত
মাদ্রাসা ভবন বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায়। ছবি: সংগহীত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ২২:০৮
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাশের স্থানে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। এতে বাড়িটিতে আবারও ফাটল ধরে।
এ ঘটনায় মো. রাজু আহমেদ (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় আদ্-দ্বীন বসুন্ধরা হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষ তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাশের বাড়িটি পরিষ্কার করার সময় সেখানে থাকা অবিস্ফোরিত বোমা বিস্ফোরিত হয়। বুধবার দুপুর ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত ২৬ ডিসেম্বর উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে বিস্ফোরণে দুটি কক্ষ ভেঙে যায় এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পাশের একটি ভবন, গ্যারেজ ও ঘরের আসবাবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সেই ঘটনায় মাদ্রাসার পরিচালক আল আমিন, তাঁর স্ত্রী আছিয়া বেগম, তাদের দুই ছেলে এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে মাদ্রাসার পরিচালক আল আমিন এখনও পলাতক রয়েছেন।
- বিষয় :
- বিস্ফোরণ
- আহত
- কেরানীগঞ্জ
- বোমা বিস্ফোরণ
