ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম-৪ আসন

আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ইসিতে আপিল

আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ইসিতে আপিল
×

আসলাম চৌধুরী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ০১:২৮

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ব্যাংক এশিয়া ও ট্রাস্ট ব্যাংক। এ ছাড়া একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীও পৃথকভাবে আপিল করেন। 

গতকাল রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে। ইসিতে আগামী বৃহস্পতি ও শুক্রবার এ বিষয়ে শুনানি হবে ।

গত ৩ জানুয়ারি চট্টগ্রাম রিটার্নিং অফিস কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বহাল রাখতে ৩১ জানুয়ারির মধ্যে ১৩টি ব্যাংকে ৫০ কোটি টাকা প্রদান করতে হবে। খেলাপি পরিচয়ের ওপর স্থগিতাদেশ দিতে আদালত এমন শর্ত জুড়ে দিয়েছিলেন বলে দাবি করেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিকী। তবে এমন কোনো শর্ত দেওয়ার কথা অস্বীকার করেন আসলাম চৌধুরী। তাঁর মনোনয়নপত্র বাতিল করতে একটি পক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজটি করেছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন। 

নির্বাচন কমিশনারের তথ্যানুসারে, ব্যাংক এশিয়া ঢাকা করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালক মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন। একই অভিযোগে আপিল করে ট্রাস্ট ব্যাংকও। 

আরও পড়ুন

×