ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অভিমানে বাড়ি ছাড়ার ৩ দিন পর কিশোরীর লাশ উদ্ধার

অভিমানে বাড়ি ছাড়ার ৩ দিন পর কিশোরীর লাশ উদ্ধার
×

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় -সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৭:০৪

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর বংশী নদী থেকে মনিকা আক্তার নামে এক স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই বংশী নদীর পাড়ের বাঁশঝাড়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনিকা আক্তার ধামরাইয়ের ভালুম গ্রামের মনির হোসেনের মেয়ে। সে ঢাকার কামরাঙ্গীচরের সালেহা স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, ঈদের ছুটিতে বাবা মায়ের সঙ্গে ধামরাইয়ে দাদার বাড়িতে বেড়াতে আসে মনিকা। সেখানে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের দেপাশাই বংশী নদীর পাড়ে একটি বাঁশঝাড়ে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আরও পড়ুন

×