ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মানিকগঞ্জে মাদকসহ আটক সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

মানিকগঞ্জে মাদকসহ আটক সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
×

হামজা খান -সংগৃহীত ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৭:৩৮

মাদক মামলায় জেলে থাকা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে অবশেষে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটির সহ -সম্পাদক হামজা খানকে এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছিল। যা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল। সর্বশেষ গত ৯ আগস্ট রাতে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, এর আগে গত ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে যান। ওই মামলায় হামজা খান জামিনে মুক্তি পেয়েছেন। এসব অভিযোগের কারণে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

×