ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তাড়াশে পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

তাড়াশে পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ০০:২২

সিরাজগঞ্জের তাড়াশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে হেলাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামের আবু বক্কারের পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

হেলাল উদ্দিন উপজেলা আড়ংগাইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে।

তাড়াশ থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, প্রায় এক দশক আগে আড়ংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থেকে যান হেলাল। পরবর্তীতে একই গ্রামের হাশেমের মেয়ে হামিদা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর প্রথম স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে মামলা করে। এই নিয়ে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার ঝগড়ার এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যান হেলাল। শুক্রবার সকালে ক্ষীরসিন গ্রামের আবু বক্কারের পরিত্যক্ত বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

তাড়াশ থানার ওসি আরও জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা জেনারেল মুজিব হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন

×