ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মোরেলগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ০৫:০৮

বাগেরহাটের মোরেলগঞ্জে ডোবা থেকে মান্নান তালুকদার (৮৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৩ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাগানের ডোবায় তার স্বজনরা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মাদ তালুকদারের ছেলে মান্নান তালুকদার গত মঙ্গলবার সকাল ৮টার পর থেকে নিখোঁজ ছিলেন। বৃদ্ধের ছেলে বেল্লাল তালুকদার বলেন, বাবা বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার সকাল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগানের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে সার্বিক বিবেচনা করে এবং নিহতের পরিবারের আবেদনে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের দাবি।

আরও পড়ুন

×