ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রার্থীর ৩২ ঘণ্টা অনশন

ফেনীতে এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার

ফেনীতে এসি ল্যান্ডকে  নির্বাচনী কার্যক্রম  থেকে প্রত্যাহার
×

 ফেনী প্রতিনিধি 

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার টানা ৩২ ঘণ্টা অনশনের মুখে জেলার  সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে সব নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের তদন্তে গঠিত ভিজিল্যান্স কমিটির সদস্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. নবীনেওয়াজ। 
এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ফেনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জসিম উদ্দিনের অপসারণের দাবিতে অনশন শুরু করেন প্রার্থী তারিকুল। জসিম উদ্দিনের বিরুদ্ধে তিনি হুমকি ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে অনশন শুরু করেন। 

ডিডিএলজি নবীনেওয়াজ বলেন,  উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক ওই কর্মকর্তাকে নির্বাচনী সব কার্যক্রম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া বলেন, এসি ল্যান্ডের আচরণ ও সিদ্ধান্ত একপেশে ছিল। 

আরও পড়ুন

×