আচরণবিধি ভঙ্গ করায় মুফতি হামজাকে জরিমানা
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজা। ফাইল ছবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:১৬
আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০ টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।
নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ এর ৭(ঝ) লঙ্ঘন। এছাড়া তাঁর ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে একই প্রতিষ্ঠানে; যা আচরণ বিধিমালার ২৫ এর ৭(ছ) এর লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনী বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে জরিমানা করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
- বিষয় :
- আমির হামজা
- জরিমানা
