কিশোরগঞ্জ-১ আসন
ব্যালট পেপার আগেই ছিঁড়ে রাখছেন পোলিং কর্মকর্তা
ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০৯
কিশোরগঞ্জ-১ আসনের একটি কেন্দ্রে ভোটকক্ষের পোলিং কর্মকর্তা নির্বাচনের ব্যালট পেপার আগেই ছিঁড়ে রাখছেন বলে অভিযোগ করেছেন ভোটাররা।
জেলা শহরের লিটল ফ্রেন্ডস কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রের ৭ নম্বর মহিলা ভোট কক্ষে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্ত পোলিং কর্মকর্তা উম্মে হাবিবা জানান, ভোটার একসঙ্গে বেশি আসলে সমস্যা হয় বলে এটা করছেন।
তবে ভোটারদের অভিযোগ, যখন ওই কর্মকর্তা ব্যালট ছিঁড়ে রেখেছেন সে সময় কেন্দ্র প্রায় ফাঁকা ছিল।
এদিকে ঘটনা জানার পর প্রিসাইডিং কর্মকর্তা যোবায়ের হোসেন সাকি গিয়ে উন্মে হাবিবাকে সতর্ক করেছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ-১
- ভোটকেন্দ্র
- ব্যালট পেপার
