ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১৮০ দিনের মধ্যে পাহাড়ে দৃশ্যমান উন্নয়ন হবে: পার্বত্যমন্ত্রী

১৮০ দিনের মধ্যে পাহাড়ে দৃশ্যমান উন্নয়ন হবে: পার্বত্যমন্ত্রী
×

ছবি: সংগৃহীত

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১৬

তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে সুষম উন্নয়নের চমক দেখানো হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুক্রবার প্রথমবার নিজ সংসদীয় আসন রাঙামাটি সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দুপুরে রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছলে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁকে বরণ করেন।

দীপেন দেওয়ান বলেন, দেশের আমূল পরিবর্তনের জন্য বর্তমান সরকার ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। এ কর্মসূচির আওতায় পার্বত্য অঞ্চলও রয়েছে। এ অঞ্চলে খুব দ্রুত দৃশ্যমান উন্নয়ন হবে। পাশাপাশি রাঙামাটিবাসীর দীর্ঘদিনের দাবি কাপ্তাই- রাজস্থলী ও বান্দরবানের সংযোগ সেতু বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি শান্তিশৃঙ্খলা বজায় রেখে রাঙামাটির বিএনপির পরিবারকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহবান জানান।

এ সময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় তিন পার্বত্য জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

আরও পড়ুন

×