ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর নিহত

আরও ৭ দিন সময় চেয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

আরও ৭ দিন সময় চেয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
×

যশোর অফিস

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ০০:৫৬

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনীতে তিন কিশোর নিহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।  

এর আগে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য এই কমিটিকে তিন দিন সময় দেওয়া হয়েছিল, যা মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার নতুন করে ৭ দিন সময় চেয়েছে তারা। 

এই তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবু লাইছ বলেন, তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু আদালতের কাছ থেকে এখনও এ ব্যাপারে কোনো আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আজ আরও সাতদিন সময় চাওয়া হয়েছে। 

তবে তদন্ত কমিটির প্রধান সাংবাদিককেদের সাথে কোনো কথা বলেননি।

এ দিকে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বুধবার যেকোনো সময় সমাজসেবা অধিদপ্তর ঢাকার মহাপরিচালকের কাছে জমা দেওয়া হতে পারে। তদন্ত কমিটি সংশিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

আরও পড়ুন

×