ঈশ্বরদী প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২২:৩৪
পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল মান্নান টিপুকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে ঈশ্বরদী প্রেস ক্লাবে কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন– মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, এস এম ফজলুর রহমান, মাহাবুবুল হক দুদু, আবদুল্লাহ-আল ওমর খান সুমার, সেলিম সরদার, মহিদুল ইসলাম, ওহেদুজ্জামান টিপু, জাহাঙ্গীর হোসেন, ওয়াহেদ আলী সিন্টু, শহীদুল্লাহ্ খান ও শেখ মেহেদী হাসান।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি আবদুল মান্নান টিপু। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সদস্য যাচাই-বাছাই ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
- বিষয় :
- পাবনা
- ঈশ্বরদী
- কমিটি গঠন
- প্রেস ক্লাব
