ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের হবি পাইক নিহত

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের হবি পাইক নিহত
×

হবি পাইক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৬:১৭

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলে মুন্সীগঞ্জ সদরের হবি পাইক (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। কয়েকদিন আগে মিসাইল হামলায় হবির দুটি পা এবং বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত হবি পাইক মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের নলি মিয়া পাইকের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতের স্বজন কাদির গাজী বলেন, মিসাইল হামলায় হবির দুটি পা এবং বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
প্রায় ১০ বছর আগে ভাগ্য পরিবর্তনের জন্য হবি পাইক ইরাকে গিয়েছিলেন। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাটি লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলে গুরুতর আহত হয়েছিলেন তিনি। 

স্বজনরা জানিয়েছেন, মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

মিসাইল হামলায় ইরাকে নিহত হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম। তিনি বলেন, মিসাইল হামলায় হবির দুটি পা ও বুকে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×