ফরিদপুর আইনজীবী সমিতি নির্বাচন
৬টিতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত ৪টি করে পদে জয়ী
সভাপতি লিয়াকত আলী খান বুলু ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১৪:২১
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ছয়টিতে বিএনপি এবং চারটি করে পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থী। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান বুলু।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন মৃধা, সম্পাদক (অডিট) শেখ মো. সেলিমুজ্জামান রুকু, সম্পাদক (প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার) বিদ্যুৎ কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে নির্মল চন্দ্র দাস, মো. আবু নাঈম জুয়েল ও মো. রকিবুল ইসলাম বিশ্বাস।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চারজন হলেন, সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সম্পাদক (ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন) মেহেদী হাসান টিটো এবং নির্বাহী সদস্য পদে শাহ মো. আবু জাফর ও মো. এনায়েত হোসেন।
জামায়ত সমর্থিত বিজয়ীরা হলেন, সহসভাপতি মতিউর রহমান নিজামী, সহ-সম্পাদক মো. রেজাউল হোসাইন শামীম, সম্পাদক (অর্থ) মো. সরোয়ার হোসেন ও সম্পাদক (তথ্য প্রযুক্তি রক্ষণাবেক্ষণ) মোহা. মাসুম মিয়া।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পযন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিনেশ চন্দ্র দাস।
