ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জুড়ীতে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

জুড়ীতে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী
×

ছবি: সমকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০০:৫৯

টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে মঙ্গলবার কৃষক কার্ড বিতরণ কমসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই কমূসচির উদ্বোধন করবেন।
 
প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে, যার মধ্যে জুড়ী উপজেলার ১,১০০ জন কার্ড পাচ্ছেন। আগামী ৪ বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা। এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধখামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। 

উল্লেখ্য, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১,৫৫০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে বিএনপি সরকার। প্রকৃত কৃষক শনাক্ত করতে ভূমিহীন (৫ শতাংশের কম জমির মালিক), প্রান্তিক (৫-৪৯ শতাংশ) ও ক্ষুদ্র (৫০-২৪৯ শতাংশ) সহ মোট ৫টি শ্রেণিতে কৃষকদের বিভক্ত করে ডিজিটাল ডেটাবেজ তৈরির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×