রাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলী
হাসেন আলী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন হাসেন আলী। ভোটে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল। আর ‘খ’ প্যানেল জিতেছে ১০টি পদে। দীর্ঘ
১২ বছর পর গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহসভাপতি পদে শামসুর রহমান নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ। নির্বাচিত অন্য পরিচালকরা হলেন রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন, মোবাশ্বের আলী, তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।
- বিষয় :
- সভাপতি
