ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুরে ২৪ ঘণ্টা পর নদীতে ডুবে যাওয়া ইমামের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ২৪ ঘণ্টা পর নদীতে ডুবে যাওয়া ইমামের মরদেহ উদ্ধার
×

ইমাম মুফতি শামসুদ্দিন। ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৭:৫৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৮:০৪

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মুফতি মো. শামছুদ্দিন আহমেদ চাঁদপুর পৌরসভার উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম ছিলেন। 

ওই এতিমখানার বাবুর্চি বলেন, শনিবার জোহরের নামাজের পর হুজুর ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের নামাজের সময় হয়ে গেলেও তিনি ফিরে আসছিলেন না। পরে আমি নদীর পাড়ে এসে দেখি হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। 

তিনি আরও বলেন, বিষয়টি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমানকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান।

এতিমখানার সেক্রেটারি আবদুর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে আমি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি। গতকাল রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে ইমাম সাহেবকে খুঁজে পাননি। পরে রোববার দুপুরে ইমামের লাশ ঘটনাস্থলের ৫০০ গজ দূরে ফায়ার সার্ভিস সদস্যরা হুজুরের লাশ খুঁজে পান।

নিহত মুফতি শামছুদ্দিন আহমেদের বাড়ি জেলার শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকার আলীপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে। 

ইমামের চাচাতো ভাই ডা. মাসুদ হাসান জানান, মাত্র ৭ মাস আগে শামছুদ্দিন বিয়ে করেছিলেন।

চাঁদপুর মডেল থানার ওসি মিন্টু দত্ত জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×