ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
×

ছবি : সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ০১:৫২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ০২:১৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন হলেন, ভুরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের মেয়ে মোছা. ছাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)।

আহত ১১ জনের মধ্যে চারজন হলেন, ভুরুঙ্গামারীর ধলডাঙ্গার আব্দুল গফুরের ছেলে হামিদুল ইসলাম, আব্দুস ছাত্তারের মেয়ে শান্তা, সোহরাব আলীর ছেলে সমের আলী এবং মো. জয়নালের মেয়ে মোছা. জবা। বাকিদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন জানান, রংপুর থেকে ডাক্তার দেখিয়ে মাইক্রোবাসে করে ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল যাত্রীরা। অপরদিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান, আহত হয়েছেন অনেকে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, একটি মাইক্রোবাস ভুরুঙ্গামারীর বাসস্ট্যান্ড পার হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ একজন শিশু রয়েছে এবং গুরুতর আহতদের মধ্যে ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুন

×