ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উখিয়ায় গুলি করে রোহিঙ্গা যুবককে হত্যা

উখিয়ায় গুলি করে রোহিঙ্গা যুবককে হত্যা
×

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৯:৪৯ | আপডেট: ০৬ মে ২০২৬ | ২০:০২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ কামাল (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, নিহত কামাল হোসেন আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের ছোট ভাই।

বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল উখিয়ার বালুখালী পানবাজার এলাকার ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মুসা আহম্মদের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জোহরের নামাজ পড়ে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে কামালকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুবের দাবি, আরএসও সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে গেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান গুলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কামালকে গুলি করে পালিয়ে যায়। তার বুকে ও মাথায় গুলি করা হয়েছে। কারা এই কাজ করেছে, তা বলা মুশকিল।

তিনি আরও বলেন, ‘আগের ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। কামালকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।’

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পরপরই ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় কামালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×