ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ
×

পুরস্কার বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ২১:০৩

চাঁদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছরের বয়সী ছেলে ও মেয়েদের উপজেলা ভিত্তিক ফুটবলের খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ছেলে ও মেয়েদের দুটি দলেই চাঁদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে ৮টি ইভেন্টের ২৪০ জন খেলোয়াড়ের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

২ মে সিলেট থেকে সারাদেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করেন। ওই দিন চাঁদপুরে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪ এর সংসদ সদস্য মো. আব্দুল হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক।

আরও পড়ুন

×