ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১২:৩২ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১৩:৫৭

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি বড় কাভার্ডভ্যানের পেছনে একই লেনে দ্রুতগতিতে আসা একটি ছোট কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। 

নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার শিশির কুমারের ছেলে চালক প্রবীর কুমার (৪০) এবং কুড়িগ্রামের বাসিন্দা হেলপার জুয়েল (২০)।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়ের পুলিয়া ফ্লাইওভারের উপরে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। দু'জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×