ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৫:০৭

খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী বিভা রানীও গুরুতর আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতআনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ ওই গ্রামের মৃত যশোধর মৃধার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, গভীর রাতে চিৎকার শুনে তারা ওই বাড়িতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ভবতোষ ও তার স্ত্রী বিভা রানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথেই ভবতোষের মৃত্যু হয়। 

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, নিহত ভবতোষ মৃধা একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। এক বছর আগে চাকরি ছেড়ে বাড়িতে এসে পার্শ্ববর্তী গিলাবাড়ি বাজারে ওষুধের দোকান করেছিলেন। ঘটনার রাতে তার বাড়ি থেকে হাক চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে গিয়ে দেখতে পায় তার ঘরের বেড়ার নীচ দিয়ে খোঁড়া রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সুড়ঙ্গ দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।  

কয়রা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল রিপোর্টে মাথা ও পিঠে কোপের দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×