ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশু ধর্ষণচেষ্টা মামলায় দুই শিশু সংশোধনাগারে

শিশু ধর্ষণচেষ্টা মামলায় দুই শিশু সংশোধনাগারে
×

ফাইল ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৪৬

মানিকগঞ্জের দৌলতপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দুই শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌন নির্যাতনের শিকার ওই শিশু ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার অভিযুক্ত ওই দুই শিশুকে আদালতের মাধ্যমে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলা বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামে নানাবাড়িতে থেকে ছয় বছর বয়সী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ১৫ মে বিকেলে কেউ বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে প্রতিবেশী ১২ বছর ও ১১ বছর বয়সী দুই শিশু ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তারা পালিয়ে যায়।

দুদিন পর গত ১৭ মে গোসল করানোর সময় শিশুটির শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন তার নানি। শিশুটিকে অভয় দিয়ে জিজ্ঞাসাবাদ করায় সে তার ওপর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, মঙ্গলবার শিশুটির নানা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। ওই দিন দুপুরেই পুলিশ অভিযুক্ত দুই শিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তারা কেউ বর্তমানে পড়াশোনা করে না।  

মানিকগঞ্জ আদালত পরিদর্শক সোহেল আহম্মেদ বলেন, দৌলতপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত দুই শিশুকে মঙ্গলবার বিকেলে শিশু আদালতে তোলা হয়। মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফাতিমাতুয জোহুরা ওই দুই শিশুকে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আরও পড়ুন

×