ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদক বিক্রির সময় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা গ্রেপ্তার

মাদক বিক্রির সময় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা গ্রেপ্তার
×

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে মাদক বিক্রির সময় ৩০টি নিষিদ্ধ ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূর আলম ও সাংগঠনিক সম্পাদক তানজিদ জাহান বাবু।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কামালপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায় বকশীগঞ্জ থানার পুলিশ। এসআই রাসেল আহমেদের নেতৃত্বে অভিযানকালে মাদক বেচাকেনার সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন জানান, যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের দলে জায়গা নেই। দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। 

আরও পড়ুন

×