ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

রায়গঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

রায়গঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত
×

ছবি: সমকাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৩:২৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাকের চাপায় রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাবেয়া উপজেলার দাদপুর সাহেবগঞ্জ (মহ্যৎপাড়া) গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তপ্ত তরল বিটুমিন বহনকারী একটি ট্রাংকলড়ি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি মূল সড়ক ব্যবহার না করে বাম পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ভারী যানবাহনটি সড়কের পাশে উল্টে যায়। এ ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

আরও পড়ুন

×